ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


সালথায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
ফরিদপুর: সালথা উপজেলায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সালথা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরকে হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের নিরাপত্তার স্বার্থে তিনি সালথা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে জনি মাতুব্বর নামে এক যুবককে মাদকসহ আটক করে সালথা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

সোহেল মাতুব্বরের দাবি, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চলছিল। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জনি মাতুব্বরকে আটক করে। আটকের পর একই রাতে মাঝারদিয়া বাজারে নাজমুলের দোকানের সামনে জনি মাতুব্বরের মা জেসমিন বেগম তাকে মিথ্যা মামলায় জড়ানো এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সোহেল মাতুব্বর বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কোনো ধরনের ভয়ভীতি আমাকে দমাতে পারবে না। প্রয়োজন হলে জীবন দিয়েও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। মাদকমুক্ত মাঝারদিয়া গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, দলের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি সমর্থন জানিয়ে সালথা উপজেলা ছাত্রদল নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। তাঁর মতে, মাদক যুবসমাজ, পরিবার ও সমাজব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। তাই মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সোহেল মাতুব্বর জানান, বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমানকে অবহিত করা হয়েছে। ওসি প্রয়োজনীয় আইনগত সহায়তার আশ্বাস দিয়েছেন। এ কারণে তিনি থানায় সাধারণ ডায়েরি করার উদ্যোগ নিয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মাঝারদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে নানা অভিযোগ রয়েছে। তাঁদের ভাষ্যমতে, মা-ছেলে মিলে ওই ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, ছাত্রদল নেতাকে হুমকি দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন মাঝারদিয়া বাজারে ছাত্র ও যুবসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সোহেল মাতুব্বর সক্রিয় ভূমিকা পালন করেন। এরপর থেকে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ও তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৪   ৪৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর
কালীগঞ্জে মুক্তিযোদ্ধা বন্ধন ক্লাবে চুরি
কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার



আর্কাইভ