ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের

ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের

ঢাকা: দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেছেন, ‘ইলিশ আমাদের সম্পদ, বিশেষ করে আপনাদের (জেলেদের) সম্পদ। তাই এটি রক্ষা করার দায়িত্বও আপনাদের সকলের। আসুন, আমরা সবাই মিলেই এই সম্পদ রক্ষা করি।’

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৎস্য দলের সভাপতি রমজান হোসেন মোল্লার সভাপতিত্বে জেলেদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ পারভেজ আরও বলেন, ‘ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয়। বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এই সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলেদের)। আমরা সব সময় বলে থাকি, জলাশয় উন্মুক্ত থাকবে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আছে—জাল যার, জলা তার। কাজেই মাত্র ২২ দিন আমাদের ধৈর্য ধারণ করে থাকতে হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি নিবন্ধিত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই কয়েকটা দিন যদি একটু কষ্ট করেন, তাহলে আপনাদের সম্পদের পরিমাণই বাড়বে।’

তিনি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। পৃথিবীর যে কয়টি দেশ আছে, তার মধ্যে আমরা ৭০ ভাগ ইলিশ উৎপাদন করে থাকি। কাজেই ইলিশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। দোহারের পদ্মা নদী ইলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে সুস্বাদু ইলিশ পাওয়া যায়।’

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে ইলিশ আহরণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বুধবার রাত ১২টা থেকে। নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। দোহারবেষ্টিত পদ্মা নদীর ৩৬ কিলোমিটার নদীপথকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা টাস্কফোর্স ও উপজেলা মৎস্য দপ্তর। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পদ্মা নদীবেষ্টিত এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত এই উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজারের বেশি। এর মধ্যে জেলে সহায়তা কার্ড পেয়েছেন সাড়ে ১১শ জন। দোহার উপজেলার পদ্মা নদীবেষ্টিত অঞ্চলের জেলেদের জন্য এই সংখ্যা অতি নগণ্য।

মাছ ধরা বন্ধ থাকার সময়ে এসব জেলেকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের কাছে এ খাদ্য সহায়তা পৌঁছে যাবে।

এই এলাকায় টাস্কফোর্স গঠন নিয়ে জেলে ও মৎস্য দলের নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরানার নেতাদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:০১:০২   ২৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ