ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আবাসন প্রকল্পে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

আবাসন প্রকল্পে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


 আবাসন প্রকল্পে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ: আড়াইহাজার: সরকারি আবাসন প্রকল্পে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে (৩৫) নিজ বসতঘরে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সজিব ওরফে কালাই (২৫) নামের এক যুবকের পুলিশ গ্রেপ্তার করে। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি মামলা দায়েরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারী আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা। বুধবার তিনি তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে সজিব মিয়া ওরফে কালাই কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে। এরপর সে ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের সময় আত্মরক্ষার্থে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে লম্পট সজিব ওরফে কালাই দ্রুত সেখান থেকে সটকে পড়ে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, মামলা গ্রহণের পরপরই অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৮   ১০৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
● জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায়
● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক



আর্কাইভ