ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বাড়ির পাশ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দোহারে বাড়ির পাশ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


 দোহারে বাড়ির পাশ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা: দোহারের নারিশা পশ্চিমচর এলাকায় মনেট বেপারী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত শেষ রাতে এ ঘটনা ঘটে। নিহত মনেট নারিশা পশ্চিমচর এলাকার আব্বাস বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাঁস কাটতে যান মনেট। শুক্রবার রাতে বের হওয়ার পর সকালে বাড়িতে না ফিরলে তাকে খুঁজোখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ি থেকে একটু অদূরে একটি নির্জন বাগানে ছোট জাম গাছের সাথে ঝুঁলন্ত অবস্থায় দেখেন তার বাবা আব্বাস বেপারী।

পরে তার আত্মচিৎকারে আশাপাশে লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে দোহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসেন। তবে কি কারনে এঘটনা ঘটেছে তা জানা যায়নি। পাশাপাশি নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ করেন নি বলে জানান দোহার থানা পুলিশ।
এ বিষয়ে লাশ উদ্ধারকারী এস আই আব্দুস সালাম বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় দোহার থানা কতৃপক্ষ একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরী শেষে লাশ ময়না তদন্তের জন্য রোববার ঢাকায় পাঠানো হবে বলে জানান।এ বিষয়ে নিহতের পিতা আব্বাস বেপারী জানান, আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই। আমরা ছেলের মরদেহ ফেরত চাই দাফন করার জন্য। বিষয়টি নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে এবং নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:৩৮   ৯২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন
সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম



আর্কাইভ