ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান

তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


 তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলার চান্দপুর ডিগ্রী কলেজ পরিদর্শন করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
মোতাহার হোসেন তালুকদার শনিবার (৮ আগস্ট) কলেজ পরিদর্শনকালে শিক্ষক,শিক্ষার্থী ও কলেজ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।
মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে,বৃক্ষরোপণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন চান্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, তারাকান্দা উপজেলা শাখার কলেজ শিক্ষক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম নাদিম,সাধারন সম্পাদক আবু সাঈদ,বিসকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৫   ১০৪ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ