ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » গোপালদী বাজারে ট্রান্সফরমাসহ বিদ্যুৎ খুঁটি ভেঙে সড়কে সংযোগ বিচ্ছিন্ন

গোপালদী বাজারে ট্রান্সফরমাসহ বিদ্যুৎ খুঁটি ভেঙে সড়কে সংযোগ বিচ্ছিন্ন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


গোপালদী বাজারে ট্রান্সফরমাসহ বিদ্যুৎ খুঁটি ভেঙে সড়কে সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: পল্লী বিদ্যুত সমিতি-২ এর আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে একটি পুরোনো বিদ্যুৎ খুঁটি ভেঙে সড়কে পড়েছে। খুটিতে ছিলো তিনটি ট্রান্সফরমা। ট্রান্সফরমাসহ ‍খুটিটি মাটিতে পড়ে পড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত সংযোগ। তবে ঘটনার সময় বাজারে লোকজনের উপস্থিতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে বাজারের বধূ সাজ জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় দোকানিরা জানান, ভোরের দিকে বাজার ও আশপাশের সড়কে লোকজনের চলাচল কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বাজারের ব্যবসায়ী দোলোয়ার হোসেন জানান, হঠাৎ করে বিদ্যুতের বড় একটি খুঁটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে খুঁটির সঙ্গে থাকা তিনটি ট্রান্সফরমারও মাটিতে পড়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমান জানান, এ ঘটনায় প্রায় গোপালদী বাজার বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুরো এলাকায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ছুটে আসেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গোপালদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফুল আলম। তিনি বলেন, ভেঙে পড়া খুঁটিটি কাঠের তৈরি এবং অনেক পুরোনো ছিল। এর ওপর ২৫ কেভিএ ক্ষমতার তিনটি ট্রান্সফরমার বসানো ছিল। মোট ৭৫ কেভিএ ওজনের ভার বহন করতে না পেরে খুঁটিটি মাঝখান থেকে ভেঙে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খুঁটির পরিবর্তে নতুন খুঁটি স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রাতের মধ্যে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৪৯   ৬২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি
সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন
সিংগাইরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ, নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান
উৎসবমুখর পরিবেশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ
আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরিতে বই দিলেন সিরাজুল ইসলাম



আর্কাইভ