ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল উল্টে ২০ আহত

পীরগঞ্জে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল উল্টে ২০ আহত


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


পীরগঞ্জে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল উল্টে ২০ আহত
ঠাকুরগাঁও: পীরগঞ্জে মাটি বহনকারী ট্রাক থেকে রাস্তায় পড়ে যাওয়া মাটি এবং পরবর্তীতে সামান্য বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে ধারাবাহিক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গত ৭ দিনে পীরগঞ্জ টু বীরগঞ্জ সড়কে’র নির্মানাধীন বিদ্যুতের পাওয়ার প্লান্ট (ভাটা এলাকায়) এই দুর্ঘটনা গুলো ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াগাঁও এলাকার নির্মানাধীন বিদ্যুতের পাওয়ার প্লান্ট (ভাটা এলাকায়) সড়কে পাশে ইটভাটার জন্য মাটি কাটার ট্রলি থেকে মাটি ঝরে পড়ে পাকা সড়কে জমা হয়। হটাৎ হালকা বৃষ্টিতে সেই মাটি পিচ্ছি ও ভিজে আঠালো কাদার সৃষ্টি করে। এর ফলে সড়কগুলো অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে।
পিচ্ছিল কাদা যুক্ত এ সড়কে চলাচল করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১০ জন মোটরসাইকেল, বাইসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করে জানান, নিয়মনীতি না মেনে অতিরিক্ত বোঝাই করে মাটি টানা ট্রাক্টর চলাচলের সময় সড়কে মাটি ছড়িয়ে পড়ে। চালকরা এ বিষয়ে উদাসীন থাকায় সামান্য বৃষ্টিতেই পাকা সড়কগুলো মরণফাঁদে পরিণত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও পথচারীরা অবিলম্বে অবৈধভাবে সড়কে মাটি ফেলা বন্ধ এবং সড়কে পড়ে থাকা কাদা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:০৩   ৮২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮০ শিক্ষার্থী পেল পুরস্কার
● ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার
● পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা
● উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি
● পীরগঞ্জের চেরকুঘাট ব্রিজ উদ্বোধন, তিন বছরে কাঁচা রাস্তা দূর করার লক্ষ্য



আর্কাইভ