ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


 তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ময়মনসিংহ: তারাকান্দায় গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর উদ্যোগে বিনামূল্যে চারা ও বৃক্ষ রোপণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মধুপুর তারাকান্দা শাখা গ্রামাউস কার্যালয়ে এক আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
জানা গেছে,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কতৃক বাংলাদেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন, ময়মনসিংহ (উত্তর) জেলা মহিলা দলের সহ-সভাপতি রেহেনা পারভিন ববি, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুর রাশিদ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবহান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আসাদ উল্লাহ আসাদ,শহিদুল ইসলাম মন্ডল,উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামাউসের পরিচালক ফজলুর রহমান।
উল্লেখ্য,উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তারাকান্দা শাখার ২ শত জন উপকারভোগীদের মাঝে মোট ৬ শত ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং ৫ জন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে নগদ ৫ হাজার টাকা সাহায্য প্রদান করা হয়। এছাড়াও এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:১১   ১০৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে অসহায়-দুস্থদের শাড়ি-লুঙ্গি বিতরণ করল বিএনপি
● তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ
● ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর
● তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার



আর্কাইভ