ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
নেত্রকোনার দুই উপজেলায় দলে পদ থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া যাবে না যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ সিআইএর সতর্কতা শোনেননি ট্রাম্প,নেতানিয়াহুর পরামর্শে যুদ্ধে জড়ান লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জিয়াউর রহমান নারীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন:এমপি সেলিম রেজা হাবিব ডিমলায় প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার,প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলুন: জেলা প্রশাসক বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা, অবৈধ ছাউনি বহাল দুমকিতে শ্রমিক সংকটে আমন রোপণে ব্যাহত কৃষকের অর্থায়নে নির্মিত ভাসমান সেতুই একমাত্র ভরসা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলের জালে ধরা বিরল প্রজাতির সামুদ্রিক ভোল পোয়া মাছ ,১১ হাজার টাকায় বিক্রি

জেলের জালে ধরা বিরল প্রজাতির সামুদ্রিক ভোল পোয়া মাছ ,১১ হাজার টাকায় বিক্রি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


জেলের জালে ধরা বিরল প্রজাতির সামুদ্রিক ভোল পোয়া মাছ ,১১ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘ভোল পোয়া’। স্থানীয়ভাবে মাছটি ‘বড়চোখা পোয়া’ ও ‘সাদা পোয়া’ নামেও পরিচিত। প্রায় ৩ কেজি ওজনের ব্যতিক্রমী আকৃতির মাছটি দেখতে আলিপুর মৎস্য বন্দরে ভিড় করেন উৎসুক মানুষ। সোমবার,২৪ আগস্ট দুপুরে মাছটি আলিপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে আনা হয়। পরে খোলা ডাকের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মণ দরে মাছটি বিক্রি হয়। শেষ পর্যন্ত স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম ১১ হাজার ১২৫ টাকায় মাছটি কিনে নেন।

গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এমএস সিফাত’ নামে একটি ট্রলারের মাঝি শাইখুলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে সেটি দেখতে স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা ভিড় করেন।

ট্রলারের মাঝি শাইখুল বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ জালে বড় আকৃতির মাছটি উঠে আসে। এত বড় ও দেখতে ব্যতিক্রমী মাছ আগে খুব একটা দেখিনি। জালে এমন মাছ উঠবে, তা ভাবতেও পারিনি।

সিফাত ফিসের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, সাগরে এমন দুর্লভ মাছ পাওয়া আমাদের জন্য আনন্দের বিষয়। মাছটির আকার ও গঠন অন্যরকম। এ ধরনের মাছ ধরা পড়লে জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও উৎসাহিত হন।

মাছটির ক্রেতা মোঃ রাকিবুল ইসলাম জানান, ঢাকার এক ব্যবসায়ীর অর্ডারে তিনি মাছটি কিনেছেন। তার ঢাকার ব্যবসায়ী অংশীদার মাছটি বিদেশে রপ্তানি করবেন বলে জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, মাছটির বাহ্যিক বৈশিষ্ট্য পোয়া বা ক্রোকার গোত্রের (Family: Sciaenidae) মাছের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, মোহনা ও বঙ্গোপসাগরে এ গোত্রের বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তবে মাছটির নির্দিষ্ট প্রজাতি নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার বলেন, মাছটি বড় ও গভীর দেহ, বড় মাথা, প্রশস্ত মুখ এবং রূপালি-ধূসর বর্ণ পোয়া গোত্রের কয়েকটি প্রজাতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এটিকে পোয়া মাছ বলে ধারণা করা গেলেও নির্দিষ্ট প্রজাতি নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রে এ ধরনের ভোল পোয়া মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি ইতিবাচক দিক। বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। মাঝে মাঝে বিরল প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এসব তথ্য ভবিষ্যতে সামুদ্রিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩৪:১৫   ৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বাংলাদেশ বিনির্মাণে মাদককে না বলুন: জেলা প্রশাসক
দুমকিতে শ্রমিক সংকটে আমন রোপণে ব্যাহত
কৃষকের অর্থায়নে নির্মিত ভাসমান সেতুই একমাত্র ভরসা
চরফ্যাসনে পাচার কালে ৩২ কচ্ছপ উদ্ধার 



আর্কাইভ