ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলফাডাঙ্গায় লোকালয়ে দলছুট হনুমান, কলা খাওয়াচ্ছেন উৎসুক মানুষ • পীরগঞ্জে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, আলোচনায় ১১৬ মণ্ডপ ও ৬ বিসর্জন ঘাট • সিংগাইরে জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, লুটের অভিযোগ • কাঁঠালিয়ায় দুর্গাপূজার মণ্ডপে চাল বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান • প্রযুক্তি দক্ষতা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: জাকির হোসেন বাচ্চু • ৫০ বছরের দুর্ভোগের অবসান, হাতিয়ার তিন গ্রামে কাঠের সেতু • আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, কারাগারে ৪ জন • কাঁঠালিয়ায় বাগানে জেলের মরদেহ, অভিযান ঘিরে আতঙ্কের অভিযোগ • বাল্যবিয়ে না দেওয়ার শপথ নিলেন কাউখালীর অভিভাবকরা • মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে সাহসের সঙ্গে লিখুন: এমপি রুমা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » শিয়াল মারার ‘বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শিয়াল মারার ‘বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


‎

‎

‎শিয়াল মারার ‘বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

‎

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় আবাদি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ (৩৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে. ২৫ আগস্ট মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার বাসিন্দা আলি আকবরের ছেলে। তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মনে নানা রহস্য ও সন্দেহের দানা বেঁধেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর এলাকায় ইদানীং বুনো শিয়ালের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে. শিয়ালের হাত থেকে জমির সবজি আবাদ, বিশেষ করে কপির কচি চারা রক্ষা করতে কৃষকরা প্রায়ই চাষের জমির চারপাশের তারের বেড়ায় রাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন।

‎এলাকার বাসিন্দা মানিক নামের এক ব্যক্তি জানান, জমির ফসল রক্ষায় তারা প্রতিদিন রাতে তারের বেড়ায় কারেন্ট দিয়ে রাখতেন। আজ সকালে সেই ফাঁদেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

‎তবে আলিফের মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে. আব্দুল কুদ্দুস নামের আরেকজন জানান, সকালে জমিতে পানি দেওয়ার জন্য সেচ মোটর চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলিফ।

‎রবিউল নামের এক স্থানীয় যুবক জানান, কেউ বলছেন মোটর চালাতে গিয়ে হাত লেগেছে, আবার কেউ বলছেন শিয়ালের ফাঁদে জড়িয়ে দুর্ঘটনা ঘটেছে. তবে আমরা দেখার আগেই লাশ জমি থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

‎এদিকে ঘটনার পর সরেজমিনে তদন্তে গিয়ে দেখা যায়, চাষের জমি থেকে তাড়াহুড়ো করে সব বৈদ্যুতিক তার সরিয়ে ফেলা হয়েছে. মৃত্যুর পরপরই সমস্ত আলামত ও তার এভাবে গায়েব করে ফেলায় এলাকাবাসীর মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ অসাবধানতায় নিজের ঘরের সন্তান মারা গেছে, কিন্তু এই মরণফাঁদের কারণে অন্য যেকোনো সাধারণ মানুষেরও তো প্রাণ যেতে পারত! চাষের জমিতে এভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ.

‎খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং ঘটনার আড়ালে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখতে বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছেন. আলামত সরিয়ে ফেলার বিষয়টিও পুলিশের নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

‎ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তিনি গণমাধ্যম কর্মীদের জানান বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে তবে কিভাবে মারা গেল সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ অভিযোগ না করায় মৌখিকভাবে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪১:৪৫   ৭৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● \পদ্মায় অভিযানে সাড়ে ৩ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল জব্দ
● \সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, নিরাপত্তা জোরদার
● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা



আর্কাইভ