ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুড়িগ্রাম: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীমসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করেছিল। বর্তমানে বিএনপি সরকারের সাত মাসে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করছে। তাদের এ ধরনের কার্যকলাপ দেশের মানুষ মেনে নেবে না। বর্তমানে সার নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৯:৫৭:৪৮ ১ বার পঠিত | ● উলিপুর ● বিএনপি ● বিক্ষোভ ● মিছিল