ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন দুই পাম্প সচলে স্বাভাবিক জিকে সেচের পানি, স্বস্তিতে চার জেলার কৃষক দৌলতপুরে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ উদ্বোধন পীরগঞ্জে অসুস্থ গরু নেওয়ায় দুই কসাইয়ের সাত দিনের কারাদণ্ড মিড ডে মিল খাবার পর বালিয়াডাঙ্গীর তিন স্কুলের ৩৭ শিক্ষার্থী অসুস্থ হবিগঞ্জে ২০ শয্যার হাম ওয়ার্ডে ভর্তি ৭৫ শিশুর বেশি বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উলিপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল আলফাডাঙ্গায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রসারে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


পরিত্যক্ত ঘর থেকে পটুয়াখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী: কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়োজিৎ (২৭/২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার, ২১ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজন ঘরের আড়ার সঙ্গে যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত বায়োজিৎ পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ফোরকান মোল্লা বলেন, টিয়াখালী এলাকায় ভ্যান কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। সেখানে মেম্বারের বাড়ির সামনে একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই ঘরেই বায়োজিতের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে বায়োজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকের বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর। তার পরনে শুধু জিন্সের কাটা হাফ প্যান্ট ছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সব বিষয় মাথায় রেখেই তদন্ত করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০১:০১   ১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু
কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাঁঠালিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,বিক্ষোভ-মানববন্ধন
তালতলীতে প্লানেটিয়ার্স ক্লাবের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতার চিকিৎসায় সহায়তা দিলেন হাফিজ উদ্দিন



আর্কাইভ