ঢাকা    শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• রয়্যাল এনফিল্ডের সঙ্গে অপু বিশ্বাসের নতুন লুক, ভক্তদের প্রশংসার ঝড় • শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের • সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই • রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই • জামায়াতের সঙ্গে জোটের বিরোধ, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন • গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের নারী কর্মীদের মিছিল • চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক • চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮ • উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা • ভেড়ামারায় নো-পার্কিংয়ে ৩টি ‘অন টেস্ট’ মোটরসাইকেল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

পটুয়াখালী: বাউফল উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার, ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণ চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মোঃ আমিনুল ইসলাম। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পটুয়াখালীর উপপরিচালক মোহাম্মদ তারেক হাওলাদার ও এনআইএলজির কর্মকর্তা আব্দুল জলিল মল্লিক। স্বাগত বক্তব্য দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা, সামাজিক সচেতনতা এবং সরকারি কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৩:০৭   ১০৫ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
● চরফ্যাসনে অবৈধ ট্রল বোট জব্দ, ১৪ জেলে আটক
● চরফ্যাসনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮
● পিরোজপুরে ৩৫ বছর পর নতুন জেলা আমির মাওলানা আব্দুর রব
● কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন



আর্কাইভ