ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু

ঈশ্বরগঞ্জে রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫


ঈশ্বরগঞ্জে রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি শুরু

ময়মনসিংহ:  মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশি বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতির অংশ হিসেবে আঠারবাড়ি রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়েও পাঠদান বন্ধ রয়েছে।

রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতার যৌক্তিক দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার নানা আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো যৎসামান্য ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক শিক্ষক সমাবেশে শিক্ষাবিষয়ক উপদেষ্টা শিক্ষক নেতাদের আশ্বাস দিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা পুনর্বিন্যাস করা হবে। কিন্তু গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “বর্তমান বাজারে ৫০০ টাকায় কোনও ঘর ভাড়া পাওয়া যায় না। এই প্রজ্ঞাপন শিক্ষক সমাজের সঙ্গে উপহাস ছাড়া আর কিছু নয়।”

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত ও সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসা (EIIN: 111815)-এর ইংরেজি শিক্ষক মিয়া সুলেমান বলেন, “আমরা রাষ্ট্রের জাতীয় বেতনস্কেলভুক্ত হলেও কেবলমাত্র অল্প কিছু সুবিধা পাই, যা সংবিধানসম্মত নয়। আমাদের আন্দোলনের উদ্দেশ্য হলো— বেতনস্কেলভুক্ত অন্যদের মতো সকল সুবিধা ভোগের অধিকার নিশ্চিত করা। এক দেশে দুই নীতি চলতে পারে না।”

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৪   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার
● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার



আর্কাইভ