ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে • আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগ • ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ • সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে • উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা • লালমোহনে র‍্যালি ও কেক কাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ৬ জেলের ৪ দিনের কারাদণ্ড • দোহারে সড়ক নির্মাণ ঘিরে হয়রানির অভিযোগ, দিনভর থানায় আটক ব্যক্তি • পিরোজপুরে বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, আশঙ্কাজনক স্কুলছাত্র • কলাপাড়ায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড

রাজশাহী: মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১ জনকে এবং মালোপাড়া পুলিশ ফাঁড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ২ জনকে আটক করে।

অভিযানকালে বোয়ালিয়া থানার উপশহর ০১ নং সেক্টরের কার্যক্রম নিষিদ্ধ পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস হতে এয়ারপোর্ট থানার মৃত চাঁন মিয়ার ছেলে মো: মিঠু (৪০)-কে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বেতপট্টি এলাকা হতে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের রুহুল আমিনের ছেলে মো: জাহিদুল ইসলাম অনিক (২০)-কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড এবং একই পিতার ছেলে মো: ফাহদ হাসান মিম (১৯)-কে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা অনুযায়ী তাদের এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:৫৫   ৮৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সুজানগরে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা
● পানিসম্পদমন্ত্রীর সফরে সুজানগরে আসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপির বিশাল মিছিল
● জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা পানিসম্পদমন্ত্রীর
● চাটমোহরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক
● ২৫ বছরেও সংযোগ সড়ক হয়নি,পরিত্যক্ত অবস্থায় সেতু



আর্কাইভ