ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী ১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা: আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে সুজানগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সুজানগর মহিলা কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির

১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট ২০২৬


১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে সরকার চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি থেকে সরে আসতে লোভ দেখানো হয়েছে, চাপও দেওয়া হচ্ছে। কিন্তু লোভ-চাপ বা ভয় দেখিয়ে জনগণের গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরাতে পারবে না। প্রয়োজনে জীবন যাবে তবুও জনগণের সঙ্গে সরকারের মতো বিশ্বাসঘাতকতা করতে পারব না, করবও না।

বুধবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই সমাবেশ আয়োজন করে।

এতে জোটের বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানান। জুলাই গণহত্যা, আগেরদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বিচারের দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সোবহানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিডপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, জাপগার সহসভাপতি রাশেদ প্রধান, ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের বারোটা বেজে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষব—এটা হবে না।’

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘সব দেখে মনে হচ্ছে, আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে যেমন শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ রাজপথে নেমেছিলেন, তেমনি ভবিষ্যতের যেকোনো আন্দোলনেও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। জনগণের রায়কে যারা অপমান করেছে, তাদের সবাইকেই অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে।

সরকারি দলের নেতাদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘জেল-জুলুমের ভয় দেখাবেন না, ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, তাহলে সেটিকে ফুলের মালা হিসেবেই গ্রহণ করব।’

শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পুরোনো দখলদার রাজনীতি ও ভয়ের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। সংকট তৈরি করে পরে মূল্যবৃদ্ধিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা জনগণের সঙ্গে প্রতারণা।

জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব তরুণ প্রজন্মের। দেশবাসীর জীবন ও রক্তের ফসল জুলাই গণঅভ্যুত্থান। কোনো ব্যক্তি বা দল একক কৃতিত্ব দাবি করলে, জাতি ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করবে। জুলাই যোদ্ধাদের বিভাজন চাই না। এখনও হাসপাতালে জুলাই যোদ্ধারা কাতরাচ্ছে, বাড়িতে কাতরাচ্ছে কিন্তু তাদের দিকে সরকার তাকাচ্ছে না।

বিরোধী জোটের সক্রিয়তা সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘উনারা (সরকার) বলছেন, মাত্র ৫ মাসে আমরা (বিরোধী দল) এতো ব্যস্ত হলাম কেন? তাদের পাল্টা প্রশ্ন করো, মাত্র ৫ মাসে আপনারা এতো বিশ্বাসঘাতকতা করলেন কেন? কেন ফ্যাসিবাদের ফটোকপি হিসেবে আবির্ভূত হলেন? এজন্যই আরেকটি বিপ্লব অনিবার্য।’

বিশেষ অতিথির বক্তব্যে অলি আহমদ বলেন, কয়েক মাস ধরে আমি বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি বিভেদ সৃষ্টি না করতে। এমন পরিস্থিতি তৈরি করবেন না, যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। মঙ্গলবার দেশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, তা প্রমাণ করে আপনার দলের ভেতরেই এমন লোক রয়েছে, যারা আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। আপনার দলের নেতারা আপনাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতাদের ছবি নিয়ে ছাত্রদলের আপত্তির বিষয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহচর কর্নেল অলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আজকে আপনার দলের নেতারা আমাকে রাজাকার বানাচ্ছে। আপনার মা খালেদা জিয়া জামায়াতের সমর্থনে ১৯৯১ সালে সরকার গঠন করেছেন। ২০০১ সালে সরকার গঠন করেছেন।  তাহলে কী বেগম জিয়া রাজাকার ছিলেন?’

মামুনুল হক বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জালিমকে জুলুম থেকে বিরত রাখাই তাকে সাহায্য করার প্রকৃত উপায়। তিনি বিএনপির উদ্দেশে বলেন, তারা যেন অতীতের সহিংস ও সন্ত্রাস নির্ভর রাজনীতির পথ থেকে ফিরে আসে। অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জামায়াত আমির লন্ডন চুক্তির পার্ট হননি। তিনি আজ জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েও সেখানে না গিয়ে রাজপথে জনতার কাতারে এসে হাজির হয়েছেন। জামায়াত আমির দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন সংস্কারের পরিবর্তে সরকারের সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দিয়ে।মুজিবুর রহমান মঞ্জু বলেন, আজকের বিএনপি খালেদা জিয়ার বিএনপি নয়। এই বিএনপি আপসকামী বিএনপি। হাসিনার পথে যাত্রা শুরু করেছে। বিএনপি যদি হাসিনার পথেই হাঁটতে থাকে প্রয়োজনে আমরা আবারও গুপ্ত হবো। তবুও গণভোটে জনগণের গণরায় বাস্তবায়নের দাবি আদায় করবই।মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিএনপির ইতিহাস হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে হামলা করা হেলমেট বাহিনী ১৫ বছর কোথায় ছিল?

বাংলাদেশ সময়: ২২:০০:৫৬   ৫ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী
১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির
১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা: আইনমন্ত্রী
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায়
ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির



আর্কাইভ