ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট

আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট

ফরিদপুর: আলফাডাঙ্গায় বাড়ির সীমানাপ্রাচীর টপকে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাড়ির মালিক মো: ফিরোজুর রহমান মুকুল (৫৫) আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফিরোজুর রহমান মুকুল পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। বাড়ির পাশেই তার ছোট ভাইয়ের বসবাস। বুধবার দিবাগত গভীর রাতে তার ছোট ভাই ঘুম থেকে উঠে বড় ভাইয়ের বাড়ির গেট ও ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ফোনে ফিরোজুর রহমান মুকুলকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঢাকা থেকে বাড়িতে এসে চুরির বিষয়টি দেখতে পান।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, সাড়ে ১২ ভরি স্বর্ণ, নগদ প্রায় ৫ লাখ টাকা, ১৯টি ঘড়ি ও একটি রাউটারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। ভুক্তভোগীর দাবি, এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।

আলফাডাঙ্গা থানার ওসি আল-আমীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩২   ৮৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
● কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
● আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ, গোডাউন মালিক আটক
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা



আর্কাইভ