ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চট্টগ্রামে চাঁদার প্রতিবাদ করায় যুবক হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ • রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, ক্ষতিগ্রস্ত তিন সেতু • কুষ্টিয়ায় ভাঙারির বস্তায় ককটেল বিস্ফোরণ, আহত ২ • যাত্রাবাড়ীর পুকুরে মিলল নিখোঁজ মিশুকচালকের গলাকাটা মরদেহ • চাঁদা না পেয়ে ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর মিলল মরদেহ • রংপুরে তিন দিনে চার যানবাহনে আগুন, পুলিশের টহল জোরদার • জাল সনদধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত • গুনে গুনে ঘুষ নেন দোহারের সার্ভেয়ার মোশারফ হোসেন • চাটমোহর স্টেশনে থামল ঢাকা-পাবনা রুটের উদ্বোধনী ট্রেন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিভোলা: লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন।

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন এর সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইলিয়াছ ফরাজির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহবায়ক ফয়সাল মিজি, এনায়েত কবির মুন্সী, জাফর পাটোয়ারী এবং পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস, যুগ্ম আহবায়ক আঃ আল সবুজ, জসিম হাওলাদার, নাইম পাটোয়ারী, মোঃ রফিক প্রমুখ।
এছাড়া সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন হাসপাতালে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আবু মাহমুদ তালহার নেতৃত্বে হাসপাতালের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ গ্রহণ করেন নেতাকর্মীগণ।
এরপর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৬   ৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ৩৮ বছর ধরে মাইকে মানুষের সুখ-দুঃখের খবর ছড়াচ্ছেন প্রচার মোস্তফা
● রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ
● সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
● লকডাউন কর্মসূচির প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসহ ছাত্রদলের অবস্থান
● ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২



আর্কাইভ