ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


 মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

পটুয়াখালী: বাউফলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার,১৯ আগস্ট রাতে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই গ্রামের কিশোর আরাফাত হোসেন (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই ছাত্রীর বাবা প্রথমে শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে শিক্ষা কর্মকর্তার পরামর্শে তিনি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ দেওয়ার পর থেকেই আরাফাত তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে। ভুক্তভোগীর বাবা জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১৮   ৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য
● শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত
● এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন
● লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা
● নাজিরপুরে জাল নথিতে তিন শিক্ষকের নিয়োগ, ১০ বছর ধরে বেতন উত্তোলনের অভিযোগ



আর্কাইভ