ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ঘুরছে নেতারা

নাসিরনগরে দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ঘুরছে নেতারা


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫


নাসিরনগরে দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে ঘুরছে নেতারা

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়া-১(নাসির নগর) আসন থেকে বিএনপি ও অন্যান্য দল থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। বিএনপির হাইকমান্ডের নজর কাড়ার জন্য অনেক নেতা মাঠ চষে বেড়িয়েছেন। তবে, চলমান পূজা উদযাপন নিয়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এন সি পি,খেলাফত মজলিস,বিজেপি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে নেতাকর্মীদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন।

বৃহস্পতিবার (২রা অক্টোবর ) তাদের মধ্যে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন, জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ চৌধুরী শামসুল হক কিবরিয়া (পাভেল), জেলা বিএন পির সহ সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপির নেতা মনিরুজ্জামান , জামায়াত ইসলামি বাংলাদেশ এর প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বিজে পি নেতা ফায়েজুল হক, জাকের পার্টির জাকির হোসেন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করছেন। এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন শুভেচ্ছা জানিয়েছেন।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। মন্দির-মণ্ডপে সোহার্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি আর্থিক অনুদান, মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে মরিয়া তারা। লক্ষ্য নির্বাচনে ভোট টানা ও নিজের মনোনয়ন নিশ্চিত করা। সেজন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের আপ্রাণ চেষ্টা চলছে।

নাসির নগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রিয়তোষ আচার্য্য জানান, গত বছরের তুলনায় এ বার আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্যদিয়ে সবগুলো মণ্ডপে নির্বিঘ্নে পুজো উদযাপন করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলায় এবছর ১৩টি ইউনিয়নে ১৩৮টি পূজামণ্ডপে তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন জানান, সরকারের তরফ থেকে প্রতি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আমি নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছি। এ যাবত কোনো সমস্যা হয়নি।

জানা গেছে, এখানকার রাজনৈতিক দলগুলো সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে। দলগুলোর পক্ষে মন্দির ও মণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি সভাপতি এম এ হান্নান সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রতিটি মণ্ডপে ঘুরছেন। কুশল বিনিময় করছেন।

আর্থিক অনুদান ও উপহার বিতরণের পাশাপাশি নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলগুলো। পূজা চলাকালে মন্দির মণ্ডপের সার্বিক নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর সব ইউনিটের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রিয়তোষ আচার্য্য বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব সফল করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছি। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নেতারা আর্থিক অনুদান ও সহায়তা দিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০৮   ৪২১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার
● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়



আর্কাইভ