ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার

কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


 কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুর:কালীগঞ্জে এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত লোকমান হোসেন (৭০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরব আলীর ছেলে।

গত ২১ জুলাই বিকেলে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়।পরে বসতবাড়ির বারান্দায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এরপর যুবতী বাড়ি ফিরে পুরো ঘটনা তার মাকে জানায়। গত ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্ত লোকমান হোসেন আত্নগোপনে চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ( এসআই) শান্তি চন্দ্র দাস বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছেলের বাসায় আত্নগোপনে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রোববার দুপুরে তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৮   ৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ