ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন সেপ্টেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে ৮৭ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫৯৩ খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন লালমোহনে জমি বিরোধে মারধরের অভিযোগ, হাসপাতালে একজন দুমকিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কের পাশে তালবীজ বপন কাঁঠালিয়ার আওরাবুনিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার বন্দর মসজিদ রোডের খান ড্রাগ হাউসে চুরি জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-রংপুর লংমার্চে এক দফার হুঁশিয়ারি ১১ দলের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন

দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬


দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন

খুলনা: কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শ্রীরিফলতলা গ্রামের অসহায় পরিবারের ৭ মাস বয়সী শিশু হুসাইনের জন্য দুধ ও চিকিৎসার ব্যবস্থা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শিশুটির মা অসুস্থ হওয়ায় সে মায়ের বুকের দুধ পাচ্ছিল না। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বৃদ্ধ দাদি। সামান্য আয় দিয়ে পরিবারের দু’বেলা খাবার জোগাড় করাই তাঁর জন্য কঠিন। ফলে নাতির দুধ ও চিকিৎসার খরচ বহন করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

শিশুটির অসহায়ত্বের বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। পরে তিনি শিশুটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এবং ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে হুসাইন ও তাঁর পরিবারের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন।

পরিবারের সদস্যরা জানান, হুসাইনের বাবা ও মা দুজনই শারীরিকভাবে অসুস্থ। সংসারের ভার মূলত বৃদ্ধ দাদির ওপর। পরিবারের খাবারের ব্যবস্থা করতেই তাঁকে হিমশিম খেতে হয়। এর মধ্যে শিশুটির জন্য দুধ ও তার মায়ের চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছিল না।

পরিবারের ভাষ্য, মায়ের বুকের দুধ না পাওয়ায় একপর্যায়ে শিশুটিকে অনুপযুক্তভাবে লবণ পানি খাওয়ানো হচ্ছিল। পরে শিশুটির মধ্যে গুরুতর অপুষ্টি, ত্বকের সমস্যা এবং মুখে ক্যান্ডিডিয়াসিসের উপসর্গ দেখা দেয় বলে তারা জানায়।

এ অবস্থায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের সদস্য ডা. এম. আর. হাসানের তত্ত্বাবধানে হুসাইন ও তাঁর পরিবারের সদস্যদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুটির চিকিৎসা, প্রয়োজনীয় দুধ এবং পরিবারের সদস্যদের চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।

হুসাইনের দাদি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। বাচ্চাটার দুধ কেনার সামর্থ্য আমার নেই। আমি আমার নাতিটাকে বাঁচাতে চাই।’

অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিষয়টি কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৮:২৩   ২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


দুধ ও চিকিৎসার সহায়তা পেল অসুস্থ ৭ মাসের শিশু হুসাইন
খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণায় পাইকগাছায় আনন্দ মিছিল
কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি
ভেড়ামারায় চিকিৎসাধীন তরুণীর মৃত্যু, সাবেক স্বামীকে জিজ্ঞাসাবাদ
৬ কোটি ৭৭ লাখ টাকার পৌর ভবন, চার বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ



আর্কাইভ