ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৫৫ • সন্ত্রাসের অভিযোগ ও মামলার ওয়ারেন্টে নবীগঞ্জে আব্দুস ছমেদ গ্রেফতার • হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের • ‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না’, তাপসীর তিক্ত অভিজ্ঞতা • চরকিতে আজ মুক্তি পাচ্ছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ • অক্টোবরে মুক্তি অনিশ্চিত, ‘আন্ধার’ জমা পড়েনি সার্টিফিকেশন বোর্ডে • বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া জানালেন ওমর সানী • ভেড়ামারায় পদ্মায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ • টাইব্রেকারে ধরমপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন • নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের

হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের

ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলনের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে, ইসলামের নামে যে দলটি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ।’

নারায়ণগঞ্জে যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি বুলবুল হত্যার বিচার দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি আরও বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’

কনভেনশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের চলমান কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন চরমোনাই পীর। এতে মুফতি মানসুর আহমদ সাকীকে সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদকে সহসভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বিএনপিকে সতর্ক করে বলেন, ‘তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর গণ-আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব।’

কনভেনশনে আরও বক্তব্য দেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহসহ জ্যেষ্ঠ নেতারা।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:২৪:১৮   ৫ বার পঠিত  | ●







প্রধান সংবাদ থেকে আরও...


● চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৫৫
● হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের
● বাণিজ্যযুদ্ধের বিরতি ১০ জানুয়ারি পর্যন্ত বাড়াল যুক্তরাষ্ট্র-চীন
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত



আর্কাইভ