ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার • স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে ইসি • কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ • রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক • চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৫৫ • সন্ত্রাসের অভিযোগ ও মামলার ওয়ারেন্টে নবীগঞ্জে আব্দুস ছমেদ গ্রেফতার • হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের • ‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না’, তাপসীর তিক্ত অভিজ্ঞতা • চরকিতে আজ মুক্তি পাচ্ছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ • অক্টোবরে মুক্তি অনিশ্চিত, ‘আন্ধার’ জমা পড়েনি সার্টিফিকেশন বোর্ডে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ

পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক সমন্বিত অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার ডাকবাংলো সড়ক, দক্ষিণ বাজার ও সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় সড়কের দুই পাশে দোকানদারদের অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক দোকানদারকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশনা দেয় প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, ডেঙ্গু ও মশার কামড়জনিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসন প্রতি শনিবার ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছে। তবে কেবল প্রশাসনের প্রচেষ্টায় পুরো উপজেলাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা ও যত্রতত্র ময়লা ফেলা সম্পূর্ণ অনুচিত। আমরা সতর্ক করেছি এবং দোকানদারদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছি। নিয়ম না মানলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা শওকত হোসেন, এনায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৫৭   ১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ
● নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
● বাউফল প্রেসক্লাবে সংবর্ধিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
● কাঁঠালিয়ায় আধা কেজি গাঁজাসহ দুইজন আটক
● নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার



আর্কাইভ