ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে যুবক রবিন গ্রেপ্তার • স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে ইসি • কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ • রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক • চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৫৫ • সন্ত্রাসের অভিযোগ ও মামলার ওয়ারেন্টে নবীগঞ্জে আব্দুস ছমেদ গ্রেফতার • হত্যা-গুম-ধর্ষণ রুখতে সোচ্চার হওয়ার আহ্বান চরমোনাই পীরের • ‘নায়কের স্ত্রী আমাকে পছন্দ করেন না’, তাপসীর তিক্ত অভিজ্ঞতা • চরকিতে আজ মুক্তি পাচ্ছে অপি করিমের ‘মায়ার জঞ্জাল’ • অক্টোবরে মুক্তি অনিশ্চিত, ‘আন্ধার’ জমা পড়েনি সার্টিফিকেশন বোর্ডে


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক

রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক


রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬


রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক

রাজশাহী: নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

শুক্রবার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল দড়িখরবোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বিক্রির উদ্দেশ্যে অবৈধ সোনা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এসআরবি-৫-এর দাবি, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সোনা কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

আটক দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৫   ১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● রাজশাহীতে ২৪১ গ্রাম সোনার বারসহ দুই চোরাকারবারি আটক
● সুজানগরে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ
● অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ আরএমপি কমিশনারের
● চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত
● তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন



আর্কাইভ