ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।
চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭৬ জন ভর্তি হয়েছেন এবং দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ১১৩ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৪১ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৪৪ জন, চট্টগ্রামে ২৪৬ জন, খুলনায় ১৩০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ৯৫৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ৮২৭ জন।
২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:৩৩:৩৮ ৬ বার পঠিত | ● ডেঙ্গু ● মৃত্যু