ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ‘জাতীয় ফল মেলা শুরু , বারো মাস ফল চাষ ও সংরক্ষণের আহ্বান

ভেড়ামারায় ‘জাতীয় ফল মেলা শুরু , বারো মাস ফল চাষ ও সংরক্ষণের আহ্বান


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


ভেড়ামারায় ‘জাতীয় ফল মেলা  শুরু , বারো মাস ফল চাষ ও সংরক্ষণের আহ্বান

‎কুষ্টিয়া: ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জাতীয় ফল মেলা-২০২৬’। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে।

‎৯ জুলাই সকালে ফিতা কাটার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার সহ কর্মকর্তাবৃন্দ।

‎মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রকমারি দেশীয় ফলের সমাহারে সেজেছে বিভিন্ন স্টল। আকর্ষণীয় ও দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের ফল পরিচিতি। মেলার মূল আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের নজর কাড়ছে বিশাল আকৃতির পুষ্টিকর কাঁঠাল, সুমিষ্ট আম, জাম, লটকন এবং ড্রাগনসহ নানা পুষ্টিকর ফল। ফল চাষের আধুনিক প্রযুক্তি ও বারো মাস ফল সংরক্ষণের বিভিন্ন বৈজ্ঞানিক উপায় নিয়েও স্টলগুলোতে তথ্য প্রদর্শন করা হচ্ছে।

‎উদ্বোধনী সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফল চাষের কোনো বিকল্প নেই। শুধু চাষ করলেই হবে না, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদিত ফল বারো মাস সংরক্ষণ করার ওপর জোর দিতে হবে।

‎প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খুদে শিক্ষার্থীরা মেলায় এসে দেশের নানা প্রান্তের ফলের পরিচিতি ও চাষ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করছে। আগামী ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৫৪   ৯৯ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ
ভেড়ামারায় বিড়ালের আঁচড়ের পর অদ্ভুত আচরণ শিশুর
ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ যুবকে দণ্ড,ফার্মেসিকে জরিমানা
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি



আর্কাইভ