ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা
পাবনা: চাটমোহরে নাছের আলী মুন্সি (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (০৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক।

খবর পেয়ে রাতেই চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিকী, ওসি অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে পালিয়ে যায়। পরে আহত নাছের দৌঁড়ে পাশর্^বর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক নাছের। মৃতদেহ সুরতহালের সময় হাতে ভ্যানের চাবিটি মুষ্টি করে ধরে ছিলো।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিকী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করার পর স্বজনদের জানানো হয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ নাছেরের বলে নিশ্চিত করে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। তারপরও ঘটনাটি আরো খতিয়ে দেখতে এবং জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:৩৬   ১০২ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা
● চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
● সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত
● নিখোঁজের পর হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর পোড়া মরদেহ উদ্ধার
● মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার



আর্কাইভ