ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: জেলার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ।
অভিযান চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়।
ডা. আব্দুর রউফ বলেন, ‘হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বিভিন্ন রোগের জীবাণু ছড়াতে পারে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান সহকারী মোঃ রিয়াজ উদ্দীন, ফার্মাসিস্ট মোঃ জহিরুল ইসলাম, অফিস সহায়ক আরিফুল ইসলাম, নাসির খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৩৬:১২ ১৬ বার পঠিত | ● ডেঙ্গু প্রতিরোধ ● বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ● বাউফল পরিচ্ছন্নতা অভিযান