ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নরসিংদীতে বিদ্যুতের তার চুরির চেষ্টায় প্রাণ গেল যুবকের

নরসিংদীতে বিদ্যুতের তার চুরির চেষ্টায় প্রাণ গেল যুবকের


জেলা প্রতিনিধি ( নরসিংদী )
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


নরসিংদীতে বিদ্যুতের তার চুরির চেষ্টায় প্রাণ গেল যুবকের

ঢাকা: নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খুঁটির কাছে গিয়ে নিচে এক যুবকের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। স্থানীয়দের ধারণা, নিহত যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায় এবং ওই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৪   ১৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
● দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়
● দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়
● সিংগাইরে মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৩২৮ শিক্ষার্থী
● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার



আর্কাইভ