ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর বিজিবির গাড়ি

কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর বিজিবির গাড়ি


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর বিজিবির গাড়ি

গাজীপুর: কালিয়াকৈরে মধ্যাহ্নবিরতির পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিজিবির একটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ায় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুপুরের খাবার শেষে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকরসহ কয়েক দফা দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিতে গেলে পল্লীবিদ্যুৎ এলাকায় বিজিবির একটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। বর্তমানে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা আন্দোলনের পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সেখান থেকে সরে যান। আন্দোলনের জেরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আচমকাই সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তারা বিজিবির গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেছে।

তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। বর্তমানে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। আশপাশের পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৩০   ১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
● দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায়
● দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায়
● সিংগাইরে মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৩২৮ শিক্ষার্থী
● আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে বৈষম্যের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতার



আর্কাইভ