ঢাকা    রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• মিস ইউনিভার্সের মঞ্চে হলুদ গাউনে নজর কাড়লেন সামিরা খান মাহি • সাফের ফাইনালে পাকিস্তান, স্বপ্নভঙ্গ বাংলাদেশের • লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী • ভেড়ামারায় অতিরিক্ত সাদা লাইটে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ভোগান্তিতে মানুষ • আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ • সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার • দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, বিক্রি ৫৭ হাজার ৫০০ টাকায় • কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায় • দৌলতদিয়ায় পদ্মা-যমুনার তিন মাছ বিক্রি হলো ১ লাখ ১৪ হাজার টাকায় • ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি, প্রতিবাদ

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি, প্রতিবাদ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


পিরোজপুর: কাউখালীতে দৈনিক আমার দেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে আশ্রমের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশ্রমের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কয়েকটি গণমাধ্যমে ‘কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত’ শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি গঠনতন্ত্র ও দেশের আইন অনুসরণ করে সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করা হয়েছে।

আশ্রমের সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত এক কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা করা হয়েছে। নিজের অপরাধ আড়াল করতে তিনি একটি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই এর সঙ্গে জড়িত। বাংলাদেশি বংশোদ্ভূত ও সাবেক সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাঁদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসব বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। উৎসব সুষ্ঠুভাবে আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতার প্রশংসা করা হলেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ, সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:০১:১৬   ১৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭১৬ শিক্ষার্থী
● আমতলীতে ঘরের আড়ায় ঝুলছিল ২৩ বছর বয়সী যুবকের মরদেহ
● কুয়াকাটায় ২.৩ কেজির ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫১০ টাকায়
● বাউফলে নিখোঁজের ৯ দিন পর উদ্ধার রুহুল আমিনের খণ্ডিত মরদেহ, গ্রেপ্তার ২
● জিন্নাগড়ে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আসাদুল ইসলাম বাধন



আর্কাইভ