ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশারের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং সার্কেল কর্মকর্তার তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে মাদক উদ্ধার ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কথিত অনলাইন জুয়া সাইটের ‘সিনিয়র জুয়াড়ি’ হিসেবে রবিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, এ ঘটনায় অনলাইন জুয়া মামলায় আসামি রবিনকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৫:১৮:১৯ ৫ বার পঠিত | ● অনলাইন ● ঈশ্বরগঞ্জ ● জুয়ার